শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
সারাদেশ

নওগাঁয় ৩৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রহমতউল্লাহ আশিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় কষ্টি পাথরের একটি নারায়ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। মূর্তিটি আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলফৎপুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত কুলফৎপুর এলাকার মৃত রহিম মন্ডলের ছেলে মো. জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খনেনর কাজ করছিলেন। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষণিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ