মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মিরসরাইয়ে এক ট্রাকের চাপায় আরেক ট্রাকের সহকারীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. রনি (২২) নামে ট্রাক চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সিভেন রিং সিমেন্টের সিনিয়র ম্যানেজার রেজাউল হক আল কাদেরী পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া রনির বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে সেভেন রিং কোম্পানির একটি ট্রাক থেকে সিমেন্ট আনলোড চলছিলো। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সহকারী রনিকে অপর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর জানান, দুর্ঘটনার বিষয়টি তারা জানেন না। তবে খোঁজ নেয়ার চেষ্টা করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ