মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বেনাপোলে ফেনসিডিল-নগদ সাড়ে ১৩ লাখ টাকাসহ মাদক চোরাকারবারী আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১৩ লাখ ৫৮ হাজার টাকা, ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) রাত ১০ টা দিকে বেনাপোলের বলফিল্ড এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর বেনাপোল পুটখালি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সম্প্রতি এক কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনে এখানে বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বেনাপোল পোর্ট থানার বলফিল্ড সংলগ্ন বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের পিছনে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মাদকদ্রব্য লুকায়িত অবস্থায় রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহলদল সেখানে উপস্থিত হলে আলমগীর হোসেন দৌড়ে পলানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। বিজিবি‘র জিজ্ঞাসাবাদে সে একজন স্বর্ণ ও মাদক পাচারকারী ব্যবসার সাথে জড়িত এবং তার বাড়িতে ফেনসিডিল আছে কলে স্বীকার করে। পরে তার বাড়ি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৩ লাখ ৫৮ হাজার ৫৩৫ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত নগদ টাকা ও মাদকের সর্বমোট সিজার মূল্য ১৪ লাখ ৩৮ হাজার ১৩৫ টাকা।আটককৃত আসামী, নগদ টাকা ও মাদক বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে এলাকার লোকজন জানান, আলমগীর হোসেন একজন মাদক ও স্বর্ণ চোরাকারবারী। আলমগীর হুন্ডি ও স্বর্ণ পাচারের সাথে দীর্ঘদিন জড়িত থেকে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি ও ধনসম্পদ গড়ে তুলেছেন। কিছুদিন আগে তিনি এক কোটি টাকা দিয়ে বেনাপোলে একটি বাড়ি কেনেন। সম্প্রতি তিনি ওই বাড়িতেই বসবাস করে স্বর্ণ ও মাদক কারবারী করে আসছিলেন। তবে তার পরিবারের দাবি আলমগীর একজন ফ্রিজ ব্যবসায়ী।

সর্বশেষ পাওয়া সংবাদ