শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
সারাদেশ

নওগাঁয় আম বাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার

রহমতউল্লাহ আশিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পরিত্যাক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি আম বাগান থেকে এ সব ককটেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ