রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলার খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট : পুলিশ বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারে ছানিমুক্ত হবে সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত ফুলপুরে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলা কাটা লাশ উদ্ধার আজ দেখছেন শেষ পর্ব - কোম্পানি আইনে সংযোজনের জন্য হাইকোর্টের ১৪টি বিশেষ প্রস্তাব আওয়ামী লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি, পাঁচ বছরে করব: এমপি আলীম ১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
advertisement
সারাদেশ

শিবপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত, আহত ৫

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার আরও ৫ যাত্রী।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ ইটাখোলা-কটিয়াদি সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কোহিনূর মিয়া।

নিহত মিনারা বেগম (৬০) মনোহরদা উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহতরা যাত্রীরা হলেন- সৌরভ (২৭), জান্নাতুল (০৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শরীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীে দিকে যাওয়ার পথে বিপরীত দিক মনোহরদী থেকে ইটাখোলার দিকে আসা যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসসয় অটোরিকশায় থাকা শিশুসহ ৬ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মিনারা বেগম নামে ১ নারী যাত্রী মারা যান। এক শিশুসহ ৫ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ