শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী ২৮ অক্টোবর ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা আরএকে সিরামিক্সের উৎপাদন লাইন-৪ চালু, গ্যাস সংকটে বন্ধ লাইন-৩ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের ২১তম মৃত্যুবার্ষিকী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ
advertisement
সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ আরও বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টা ২৫ মিনিটে তারা আগুনের সংবাদ পায়। পরে সকাল ৮টায় থেকে কাজ শুরু করে। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ ও নিহতদের পরিচয় যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ