শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত রাজনৈতিক বৈষম্য হবে না - ৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৯তম সভা অনুষ্ঠিত জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো যৌথ অভিযান নয় - আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন-সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ - কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
advertisement
সারাদেশ

ভালুকায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে ক্ষেতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন-খারুয়ালী গ্রামের আজিত আকন্দের ছেলে শাহাব উদ্দিন আকন্দ (৬৫) এবং একই গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬০)।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ধনু আকন্দ কৃষিজমিতে কাজ করতে যান। সেখানে মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করতে ধানখেতে নামেন চাচাতো ভাই শাহাব উদ্দিন। এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিক্ষক মো. জান্নাতুল ইসলাম সোহাগ বলেন, সকালে তিনি পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তার মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, এরপরও তারটি সরানো হয়নি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. নাসির উদ্দিন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি তদন্তে একটি কমিটি করা হচ্ছে। তদন্তে কারও অবহেলা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ