সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে শাকিব মিয়া (২৩) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারসংলগ্ন ঠাকুরবাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাকিব গৌরীপুর উপজেলার রামগোপালপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি বাবার ব্যবসায় সহযোগিতা করতেন।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যান শাকিব। রবিবার সকালে সড়কসংলগ্ন বাড়ির সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে,সকাল ৯টার দিকে শাকিবকে ঘরে না পেয়ে তাঁর বাবা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে পরিবারের লোকজন লাশটি শাকিবের বলে শনাক্ত করেন।

শাকিবের চাচা ও রামগোপালপুর বাজারের ব্যবসায়ী শিবুল মিয়া জানান, তাঁর ভাতিজা সুস্থ ও স্বাভাবিক ছিলেন। ভালো সাঁতারও জানতেন। পুকুরের যে স্থানে লাশটি পাওয়া গেছে, সেখানে হাঁটু থেকে কোমরসমান পানি। কারও সঙ্গে তাঁদের পরিবারের পূর্বশত্রুতা কিংবা জমিজমা নিয়ে বিরোধ নেই বলেও জানান তিনি। সাঁতার জানা সুস্থ একজন যুবকের এভাবে লাশ পাওয়ার বিষয়টি পরিবারের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিবের মৃত্যু দুর্ঘটনাজনিত, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তাঁরা সন্দিহান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ