শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে অগ্নিকান্ড

পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে নিহত হয়েছেন ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামেের পল্লী চিকিৎসক শাহজাহান মোল্লা (৪০)।পিঠের হাড়ক্ষয়ের জন্য সুস্থ হওয়ার আশা নিয়ে মমেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে গিয়ে এ ঘটনায় শিকার হওয়ায় পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশিদের মধ্যে শোকের মাতম চলছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় শাহজাহান হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসাধীন ছিলেন। পিঠের হাড়ক্ষয়ের চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নিহতের স্ত্রী হারিছা আকতার জানান, আগুন লাগার পর তিনি ও তার বোন জাহানারা খাতুন শাহজাহানকে কাঁধে করে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। এ সময় একদিকে ধোঁয়ার কুণ্ডলী, অন্যদিকে মানুষের হুড়োহুড়ির মধ্যে শাহজাহান তাদের কাঁধ থেকে ছিটকে সিঁড়িতে পড়ে যান। পরে হুড়োহুড়ি করে নামতে থাকা মানুষের পায়ের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্ত্রী ও শ্যালিকা জাহানারা আহত হন। জাহানারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষ্ণুরামপুর গ্রামে শাহজাহানের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্ত্রী, ভাই, সন্তানসহ স্বজনেরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

নিহতের ভাই কামরুজ্জামান জানান, সোমবার বিকেলে হাসপাতাল থেকে গাজীপুর যাওয়ার পথে তিনি তার ভাইয়ের মৃত্যুর খবর পান। তিনি বলেন, চিকিৎসা নিতে গিয়ে তার ভাই পদদলিত হয়ে মারা গেছেন। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ