রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
সারাদেশ

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভাড়া বাসা থেকে কবীর হোসেন (২৬) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া কলেজের পেছনে পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

কবির হোসেন ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলীগ্রাম পূর্বপাড়া বড়ইআটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি গৃহশিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন প্রবাসী উজ্জলের স্ত্রী শিরিন আক্তার ও তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে। উজ্জল হোসেন ওমানে অবস্থান করছেন। শিরিন আক্তারের ছেলেকে প্রায় দু'বছর ধরে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন কবির হোসেন।

গত বৃহস্পতিবার শিরিন আক্তার ময়মনসিংহ শহরে তার বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার সময় কবির হোসেনকে বাসায় থাকার জন্য চাবি দিয়ে যান। শুক্রবার কোনো এক সময় তিনি বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের মা জোসনা বেগমের দাবি, তার ছেলে বাড়িতে গেলে উজ্জল হোসেনের স্ত্রী শিরিনা আকতার ফোন করে তাকে বাসায় ডেকে নিতেন। তার অভিযোগ, শিরিনা আকতারের কারণেই তার ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, এ বিষয়ে ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ