রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
সারাদেশ

ত্রিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু'জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক দু'টি স্থানে দুর্ঘটনা দু'টি ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২) এবং ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের আব্বাস আলীর ছেলে শহিদুল (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল পৌরশহরের দরিরামপুর সাইফুল কমিশনারের বাড়ির সামনে মহাসড়কের ঢাকাগামী লেনের ইউটার্নে মার্জিয়া খাতুন ভ্যানগাড়ির পেছন থেকে অসাবধানতাবশত পড়ে যায়।এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, ভোর সাড়ে ৫টার দিকে ত্রিশাল থানার সামনে বৈলর দারুত তাকওয়া হিফজ মাদরাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে আরেকটি দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শহিদুল দীর্ঘদিন ধরে বৈলর এলাকার শ্বশুরবাড়িতে আব্দুল কদ্দুসের বাড়িতে বসবাস করছিলেন। পেশায় তিনি দিনমজুর ছিলেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ জানান, দু'টি ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্জিয়া খাতুনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শহিদুলের মরদেহ এখনও থানা পুলিশের হেফাজতে রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ