মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
সারাদেশ

নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে নীচ থেকে রাশেদুল ইসলাম (১৯) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর)ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণমহেশপট্টি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে ইটভাটায় শ্রমিকের কাজ করত। গত ১০ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের কোকাইল গ্রামের জসিম উদ্দিন (২৪), রফিক (২৮) ও মোজাম্মেল হোসেন (২৭)।

ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন বলেন, নিখোঁজের পরদিন মুঠোফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পুলিশ তদন্তের একপর্যায়ে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে কোকাইল গ্রামের মোঃ জসিম মিয়াকে গ্রেফতার করে।পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদুলের মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ