রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমা - বিভাগীয় মামলা ও লঘুদণ্ড থেকে মুক্তি পেলেন এনবিআরের ২০ কর্মকর্তা জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই
advertisement
সারাদেশ

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো.আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হৃদয় সেনবাগ উপজেরার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির আবুল খায়েরের ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নলদিয়া এলাকায় শিশুটিকে ফুসলিয়ে আসামির শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে  র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর যৌথ আভিযানিক দল রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ