শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ডোনাল্ড ট্রাম্প নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি
advertisement
সারাদেশ

নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

নরসিংদীর মনোহরদী উপজেলায় তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার মইষাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) রাতে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার মো. আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরা এলাকার ট্রাকচালক মো. আলাল খন্দকার (৩৫) এবং চালকের সহকারী একই এলাকার মো. মনির হোসেন (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, সিলেট ও হবিগঞ্জ থেকে মাদকের একটি বড় চালান তেলবাহী লরির ট্যাংকারে করে নরসিংদী হয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নিয়ে যাওয়ার খবর পায় র‌্যাব। পরে রাকে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানিক দল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি তেলবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্যাংকারের ভেতর থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিসহ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়।

মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা

 

সর্বশেষ পাওয়া সংবাদ