শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই-বোনের মৃত্যু জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের গভর্নের সাথে আইসিএসবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি
advertisement
সারাদেশ

পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ময়নসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশু মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বের) দুপুরে গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো-পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩) এবং নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩)। তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বৃষ্টির সময় শিশু দু'টি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশে পুকুর পাড়ে চলে যায়।

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু দু'টিকে উদ্ধার করা হয়।দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিথুন পরীক্ষা-নিরীক্ষা শেষে দু'জনকেই মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ