বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
সারাদেশ

বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোলে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালি এলাকা হতে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক সুজন হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি বুধবার (১৯ আগস্ট) বিকেলে এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিওপির একটি বিশেষ চৌকস আভিযানিক দল সীমান্তের পুটখালি এলাকায় অবস্থান নেয়। এ সময় সুজন মোটর সাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন তল্লাশি করা হলে তার শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণেরবার পাওয়া যায়। এসময় তার কাছে থাকা একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য ৮৭ লঅখ ৭৭ হাজার ৬৭০ টাকা। জব্দকৃত মোটর সাইকেল ও মোবাইলের মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা। সিজারমূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা বলে বিজিবি জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করেছে যে, সে স্বর্ণের বারগুলো বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত স্বর্ণ সরকারি ট্রেজারীতে জমা এবং মোটর সাইকেল, মোবাইলসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ