বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
সারাদেশ

চীনে নেওয়ার কথা বলে ভারতে, ৪ বছর কারাভোগ শেষে দেশে ফেরল সিরাজুল

চীনে ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে চার বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন সিরাজুল ইসলাম (৫৭) নামে এক বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে তাকে হস্তান্তর করেন বলে জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসা সিরাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগজ্ঞ থানার চারমরিহাট গ্রামের ফরমান আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, সিরাজুল ইসলাম দালালের প্রলোভনে ভারত হয়ে চীনে পাঠানোর কথা বলে ২০২২ সালের জানুয়ারি মাসে বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সেখান থেকে বিহারে যায়। এ সময় দালাল তাকে ফেলে পালিয়ে যায়। পরে সেখানে মাছ ধরার কাজ করে। একই সালের জুলাই সাসে ভারতের বিএসএফ এর হাতে আটক হয়। পরে আদালতে নেওয়া হলে আদালত তাকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অপরাধে চার বছরের সাজা দিয়ে বিহার জেলে পাঠায়। চলতি বছরের সোমবার (১৭ আগস্ট) তার সাজা শেষ হলে মঙ্গলবার (১৮ আগস্ট) বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌছে দেয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসা সিরাজুল ইসলামকে  যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। 

সর্বশেষ পাওয়া সংবাদ