বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৪ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক বগুড়া জেলার সদর উপজেলার হেলেঞ্চা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে রেজওয়ান (৩২) বলে জানা গেছে। দুর্ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে স্থানীয়রা নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার হাটিকুমরুল হাইওয়ে থানায় খবর দেওয়া হলেও পুলিশ দেরিতে ঘটনাস্থলে আসে।

তবে অভিযোগ অস্বীকার করে হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ