রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ গ্রেপ্তার ৭ নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন মাঠপর্যায়ের কর্মকর্তারাও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ আহত ২ ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বিএসইসি চেয়ারম্যানের সাথে আইসিএসবির প্রতিনিধি দলের সাক্ষাৎ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
advertisement
সারাদেশ

বডি ক্যামেরা অন রেখেই অভিযান

বাকলিয়ায় কোটি টাকার ইয়াবাসহ ধরা মাদক কারবারি

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার বিশেষ অভিযানে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য এক কোটির উপরে।

অভিযান চলাকালে পুলিশ সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরা চালু রেখে পুরো কার্যক্রম রেকর্ড করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল নতুনব্রিজ শহীদ বশীরুজ্জামান গোলচত্বর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

তার কাছ থেকে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বালিশ এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী অভিযান চলাকালে সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরা চালু রাখা হয়, যাতে পুরো অভিযান ভিডিওতে ধারণ হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

পুলিশ আরও জানায়, সাইফুল অভিনব কৌশলে দুই ভাগে ইয়াবার চালান পাচারের চেষ্টা করছিলেন। ইম্পেরিয়াল পরিবহনের বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের হেফাজতে থাকা ইয়াবার পরিমাণ এবং তা বহনের বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ