শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

তারাকান্দায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের তিন দিন পর মোঃ আব্দুল্লাহ (আড়াই বছর বয়সী)নামে এক শিশুর মরদেহ
বাড়ির পাশে ফিশারির পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) তারাকান্দার কামারিয়া ইউনিয়নের কামারিয়া পূর্বপাড়া (বলদিয়াপাড়া, ইসলামপুর) গ্রামের একটি পুকুরের পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোঃ আব্দুল্লাহ তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া পূর্বপাড়া (বলদিয়াপাড়া, ইসলামপুর) গ্রামের এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,শনিবার সকালে শিশুটির বাড়ীর পাশে একটি ফিশারির পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বাড়ি থেকে নিখোঁজ হয় আব্দুল্লাহ। নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুজি করেও কোথাও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।

এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর তার বাড়ির পাশসহ আশপাশের বিভিন্ন স্থান ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন তল্লাশি চালান। কিন্তু তখন শিশুটির কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যদের অভিযোগ, যে স্থান থেকে আজ শনিবার মরদেহটি উদ্ধার হয়েছে, সেই এলাকাতেও আগে অনুসন্ধান চালানো হয়েছিল। তখন কিছু পাওয়া যায়নি। একই স্থান থেকে তিনদিন পর মরদেহ উদ্ধার হওয়ায় ঘটনাটি সন্দেহের চোখে দেখছেন স্বজনরা।

এদিকে শিশুটি নিখোঁজ হওয়ার পর তার বাড়ির পাশসহ আশপাশের বিভিন্ন স্থান ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন তল্লাশি চালান। কিন্তু তখন শিশুটির কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যদের অভিযোগ, যে স্থানে আজ মরদেহটি উদ্ধার হয়েছে, সেই এলাকাতেও আগে অনুসন্ধান চালানো হয়েছিল। তখন কিছু পাওয়া যায়নি। একই স্থান থেকে তিনদিন পর মরদেহ উদ্ধার হওয়ায় ঘটনাটি নিয়ে স্বজনদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

পুলিশ সূত্রে জানাযায়,নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই পুলিশ শিশুটির সন্ধানে তদন্ত কার্যক্রম চালিয়ে আসছিল।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, থানায় নিখোঁজের জিডি দায়েরের পর থেকেই তদন্ত কার্যক্রম অব্যাহত ছিল। শনিবার শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ