শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই-বোনের মৃত্যু জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের গভর্নের সাথে আইসিএসবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি
advertisement
সারাদেশ

নরসিংদীতে  বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা ববি বেগম হত্যা ও টাকা লুটের মামলায় যৌথবাহিনীর অভিযানে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।

তিনি জানান, ভৈরব থানা রেলেওয়ে পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র‌্যাব সহ যৌথবাহিনীর অভিযানে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন, ইলিয়াছ মিয়াসহ ৫ জনকে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, নরসিংদীতে রায়পুরা উপজেলায় মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন ববি বেগম (৭০)। গত ৪ জুলাই তার ওপর হামলা চালিয়ে তার জমানো টাকা লুট করা হয়। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও তার পাশে দাঁড়ায়| তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ জুলাই মারা যান| এ বৃদ্ধা নারী কোনো আত্মীয় ¯^জন না থাকায় তাকে রেলওয়ে কবস্থানে দাফন করা হয়।

এ দিকে ববি বেগমের মৃত্যুর খবরে রায়পুরা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও  স্বজনহীন এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সর্বস্তরের মানুষ। ৫ জন গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

 

সর্বশেষ পাওয়া সংবাদ