সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম পুনরায় চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

নরসিংদীর প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও আরেক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মমতাজ বেগম মাধবদী থানায় মামলা করেছেন। অভিযুক্ত আওলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী স্বজনরা জানান, গত সোমবার দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম আওলাদ হোসেন (২৬)। তিনি বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে| ঘটনার পর থেকে অভিযুক্ত আওলাদ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ফুসলিয়ে এবং ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের মৃত আক্কেল আলীর মেয়ে বাক-প্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করা হয়।

ঘটনাটি জানাজানি হয় মঙ্গলবার প্রতিবন্ধী তরুণী পুরো বিষয়টি তাঁর মাকে খুলে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুর করেছে| ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ মামলায় নথি ভুক্ত করা হয়।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যায়, পরে জড়ালো অভিযান চালিয়ে অভিযুক্ত আওলাদ হোসেনকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়।

 

সর্বশেষ পাওয়া সংবাদ