শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
সারাদেশ

টিকটক করা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, গৃহবধূর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক করা নিয়ে রাতে স্বামীর সঙ্গে ঝগড়ায় সাদিয়া খাতুন (১৯) নামে গৃহবধু ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী হাফিজ উদ্দিন শাকিলকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামের হাফিজ উদ্দিন শাকিল আগেও দু'টি বিয়ে করেছে। পারিবারিক বিরোধে আগের দুই স্ত্রীকে তালাক দেন শাকিল। সাদিয়া খাতুন তার তৃতীয় স্ত্রী। ঘটনার দিন সোমবার রাত ১টার দিকে টিকটক করা নিয়ে স্বামী শাকিলের সঙ্গে ঝগড়া হয় সাদিয়ার। ঝগড়ার পরে দু'জনই রাতে ঘুমাতে যায়।

মঙ্গলবার সকাল ৬ টার দিকে শাকিল হ্যান্ড ট্রলি নিয়ে কাজ করতে বেরিয়ে যায়। পরে বেলা ১২ টার দিকে সাদিয়ার ননদ ইন্নামা আক্তার ঘরে প্রবেশ করে সাদিয়াকে ঝুঁলন্ত অবস্থায় দেখেন। পরে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে মরদেহ নামিয়ে ফেলেন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় নিহতের স্বামী শাকিলকে আটক করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ