রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
সারাদেশ

বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৪ জুন)ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের এক জঙ্গলে ধর্ষণের ওই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থী শিশুটির মা ভালুকা মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মামলায় ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবককে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর উপজেলার গোয়ারী এলাকায় বসবাস করে একটি পোশাক কারখানায় চাকরি করছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। ঘটনার দিন রবিবার দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্থানীয় নন্দীবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় একটি দোকানে যায়।

ওই সময় একই গ্রামের ইসমাইল হোসেন বিস্কুট কিনে  দেওয়ার প্রলোভনে তাকে পাশের মোবাইল কম্পানির একটি টাওয়ারের সঙ্গে থাকা জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশু বাড়ি গিয়ে ঘটনাটি জানালে তার মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন। ডাক্তারি পরীক্ষার জন্যে ওই শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মডেল থানা পুলিশ।

মামলার তদন্তকারী অফিসার ভালুকা মডেল থানার এসআই সোহেল রানা জানান, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে।

ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ