রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই প্রথমবার মতো জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন - স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু ভারত থেকে কারাভোগ শেষে বেনাপোলে ফিরলেন ৯ বাংলাদেশি পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, বাঁচবে বৈদেশিক মুদ্রা, কমবে আমদানিনির্ভরতা স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে স্ত্রী নিহত,স্বামী আহত ফেসবুকে প্রধানমন্ত্রীকে গালিগালাজ - সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা কতখানি?
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দ্রুত ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভাতের হোটেল এবং মিষ্টির দোকানের মালিক লাল মিয়া বলেন, তাদের দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানে থাকা ফ্যান, চাল, মিষ্টিসহ সব মালামাল আগুনে নষ্ট হয়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

মনোহারি ব্যবসায়ী রেজাউল করিম বলেন, দোকানে থাকা বিকাশের নগদ টাকা, বিভিন্ন কার্ড ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তার প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, সাতটি দোকানে সব মিলিয়ে ৪০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ