রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই প্রথমবার মতো জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন - স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু ভারত থেকে কারাভোগ শেষে বেনাপোলে ফিরলেন ৯ বাংলাদেশি পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, বাঁচবে বৈদেশিক মুদ্রা, কমবে আমদানিনির্ভরতা স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে স্ত্রী নিহত,স্বামী আহত ফেসবুকে প্রধানমন্ত্রীকে গালিগালাজ - সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা কতখানি?
advertisement
সারাদেশ

নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর পুলিশ। 

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অজয় কুমার কুন্ডু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত শহিদ শেখ যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি অভিযানিক দল জেলা শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে শহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা ট্রাভেল ভ্যাগের ভেতরে দুইটি কার্টুনে ৫৯ বোতল মাদক এস্কাফ সিরাপ জব্দ করে পুলিশ। জব্দ হওয়া মাদক সাতক্ষীরা থেকে বাস যোগে ঢাকায় নেওয়া হচ্ছিলো বলে জানা গেছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ