রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই প্রথমবার মতো জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন - স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু ভারত থেকে কারাভোগ শেষে বেনাপোলে ফিরলেন ৯ বাংলাদেশি পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, বাঁচবে বৈদেশিক মুদ্রা, কমবে আমদানিনির্ভরতা
advertisement
সারাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

কেন্দ্রীয় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ, সাতক্ষীরা’।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুস সবুর। এ সময় বক্তব্য দেন এড আবু তালেব, আব্দুল গফুরসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও গ্রাহকদের আস্থা ক্ষুণ্ন হয়েছে। তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি ব্যাংক খাতের অনিয়ম ও অর্থপাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।#

সর্বশেষ পাওয়া সংবাদ