রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমা - বিভাগীয় মামলা ও লঘুদণ্ড থেকে মুক্তি পেলেন এনবিআরের ২০ কর্মকর্তা জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই
advertisement
সারাদেশ

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে নড়াইল-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, যশোর থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস নড়াইলের উদ্দেশে আসছিল। বাসটি নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ