শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
সারাদেশ

বিয়ের ৪ দিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় তার বন্ধু রিফাত গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে  দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাথা আলার দোকান এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত সাগর একই এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে চরএলাহী বাজার থেকে মোটরসাইকেলে ঘুরতে বের হন তিনি। পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সাগর ও রিফাত দুজনই গুরুতর আহত হন।

চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা-মা উভয়েই সৌদি আরব প্রবাসী। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হলে সাগরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পথে তার মৃত্যু হয়। আহত রিফাত বর্তমানে নোয়াখালী মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাগরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটি নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ