শনিবার, ০৬ জুন ২০২৬
শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম
দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দেশের ৬৫% প্রান্তিক জনগোষ্ঠী বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতামুক্ত: তথ্যমন্ত্রী বিদ্যুতের দাম বাড়লেও স্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্ত: - আগের দামেই থাকছে লাইফলাইন ও প্রথম ধাপ: বিইআরসি শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: - ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বেনাপোল-শার্শায়  চাহিদা বাড়ছে তালশাঁসের আগুনে ২১ জনের মৃত্যু : - নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: - তদন্তে চরম অবহেলার প্রমাণ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বন্ধ ও অলাভজনক সরকারি কারখানা চালু করতে শিগগিরই রোড শো মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ৮ জুন

সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামী ৮ জুন অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সওজ কর্তৃপক্ষ। এ বিষয়ে অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সড়ক বিভাগ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী জোনের আওতাধীন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (আর-৪৫১) কাটাওয়াপদা এলাকা থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে সওজের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ জুন ২০২৬, সোমবার সকাল ১০টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। অভিযানের আগেই অবৈধ দখলদারদের নিজ খরচে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। অভিযানের দিন কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি জনস্বার্থ ও জনগুরুত্বপূর্ণ এবং সড়ক নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ