রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
সারাদেশ

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৯টায় ব্যাংকটির সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন চলাকালে পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে। একইসঙ্গে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করা মো. খুরশীদ আলমকে ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর বিরুদ্ধেই এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গ্রাহক ও সচেতন নাগরিকরা।

আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর চড়াও হয়েছে। তাদের দাবি অনুযায়ী, পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। তাদের আশঙ্কা, এই নিয়োগের ফলে অতীতে ব্যাংকটিতে যেসব অনিয়ম ও বিতর্কের ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হতে পারে। এই উদ্বেগ থেকেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ