রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় যুবককে গলা টিপে হত্যার অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা ৩ হাজার টাকা চাওয়ায় শফিকুল ইসলাম শফু (৩৫) নামের এক যুবককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা-মধুপুরের সীমান্তবর্তী মুক্তাগাছার রসুলপুর বাজারে এই ঘটনা ঘটেছে।

নিহত শফিকুল ইসলাম শফু চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নিহত শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদিদোকানি আল আমীনের কাছে ধারের ৩ হাজার টাকা পান। বিকেলে শফিকুল সেই টাকা চাইতে গেলে আল আমীনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দু'জনের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আল আমীন দোকানের শাটারের সঙ্গে ধাক্কা দিয়ে দুই হাতে শক্ত করে শফিকুল ইসলাম শফুর গলা চেপে ধরেন। এতে শফিকুল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ