শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
সারাদেশ

শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেফতার

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগে আলম গাজী (৫৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে।

ধর্ষন চেষ্টাকারী আলম গাজী শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত জহুর গাজীর ছেলে।

শুক্রবার (২২ মে) রাত ১০ টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে শুক্রবার সকালে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানান, কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি টোং ঘরে নিয়ে যায় আলম। পরে শিশুটিকে যৌন নির্যাতন করতে জামা কাপড় খুলে শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে আহত করে। পরে শিশুটির চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষন চেষ্টাকারী আলমকে গ্রেফতার করে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার স্বরুপদাহ গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্ত আলম গাজীকে আটক করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ