মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
সারাদেশ

এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন

অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৯ মে)  বিকাল ৫-৩০ মিনিটে  বেনাপোল স্থল বন্দর প্যাসেঞ্জার টার্মিনালের সামনে  অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অতিরিক্ত অধিকাল ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মানজারুল মান্না আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এক মাস ধৈর্য ধরুন। সরকারের পক্ষ থেকে আপনাদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী।”

পরিচালকের আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে সকল কর্মসূচি ও আন্দোলন স্থগিত ঘোষণা করেন।

এ সময় আন্দোলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক জাবেদী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব আশিকুর রহমান, কাফি,শাহাদত হোসেন,  রনি সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ