শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৭ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রকোপে হাসপাতালটিতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৪ জনে।

মৃত শিশু ৮ মাস বয়সী ইসরাত ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের শাহ আলমের কন্যা। গত ১৭ মে বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সনদে হামের পাশাপাশি নিউমোনিয়া ও রেসপিরেটরি ফেইলিউর উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ ঝন্টু সরকার।

মমেক হাসপাতালের দৈনিক হাম ইউনিটের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত হাম আইসোলেশন ওয়ার্ডে ১০৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন।

সার্বিক পরিস্থিতি এবং চিকিৎসাসেবা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শিশুদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। শিশুদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে নিয়ে আসার অনুরোধ জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ