বুধবার, ২০ মে ২০২৬
বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
ঈদের পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ময়মনসিংহে কোরবানির জন্য প্রস্তুত চাহিদার চেয়ে বেশি পশু হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা: - র‌্যাব আগের মতো থাকছে না, পূর্ণাঙ্গ আইন হচ্ছে হামের প্রাদুর্ভাব - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ১ জুলাই থেকেই নবম পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় - হাসপাতালে ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি
advertisement
সারাদেশ

শুল্ক বাড়ানো হলে ক্রমেই বেকার হবে ১৮ লাখ বিড়ি শ্রমিক

দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বাড়ানো হলে দেশের অধিকাংশ বিড়ি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ফলে বিড়ি শিল্পে কর্মরত ১৮ লাখ শ্রমিক ক্রমেই বেকার হয়ে পড়বে। বিড়িতে শুল্ক বাড়িয়ে আমাদরে পেটে লাথি মারা হলে শ্রমিকদের নিয়ে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলব।

সমাজের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, স্বামী পরিত্যক্তা, শারীরিক বিকলাঙ্গ, বিধবা ও অনাহারে পীড়িত মানুষের বেকারত্বের কথা বিবেচনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিড়ি শিল্পকে শুল্ক মুক্ত করেন। তার শাসন আমলের মতো বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা এই শিল্পকে রক্ষার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান তারা।

এসময় শ্রমিকরা বিড়ির শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শ্রমিকদের কর্ম দিবস বৃদ্ধি করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করা, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করার দাবি জানান।

শ্রমিকরা আরো বলেন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি এই শিল্পের জন্য বড় হুমকি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত রাজস্ব প্রদানকারীরা মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং নকল বিড়ি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এছাড়া বর্তমানে দেশের তামাক বাজারের ৮০ শতাংশ নিম্নস্তরের সিগারেট দখল করে আছে। তাই বিড়ি শিল্প রক্ষায় নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর দাবি জানাচ্ছি। এছাড়াও বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করার জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ