শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
সারাদেশ

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি, স্বচ্ছ নিয়োগে নির্বাচিত ২৯

পটুয়াখালী প্রতিনিধি: ‘ঘুষ নয়, তদবির নয় মাত্র ৫৬ টাকায় পুলিশে চাকরি।’ এমন বার্তাকে সামনে রেখে পটুয়াখালীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়াজুড়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করেছে জেলা পুলিশ পটুয়াখালী ।

পটুয়াখালী জেলার ২৯টি শূন্য পদের বিপরীতে অনলাইনে আবেদন করেন মোট ২ হাজার ১৩৯ জন চাকরিপ্রার্থী। এর মধ্যে মেধা কোটায় পুরুষ ১ হাজার ৯২২ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮ জন, শারীরিক প্রতিবন্ধী কোটায় ৩ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ৩ জন এবং নারী মেধা কোটায় আবেদন করেন ২০৩ জন।

গত ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এরপর ১৮, ১৯ ও ২০ মার্চ পটুয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় মাঠ পর্যায়ের শারীরিক সক্ষমতা পরীক্ষা। প্রথম দিন পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩২৩ জন পুরুষ ও ১৫৩ জন নারীসহ মোট ১ হাজার ৪৭৬ জন প্রার্থী।

তিন দিনব্যাপী মাঠ পরীক্ষার প্রতিটি ধাপ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়। উচ্চতা, ওজন, শারীরিক সক্ষমতা ও প্রয়োজনীয় মানদণ্ড যাচাই শেষে ৫১৭ জনকে যোগ্য ঘোষণা করা হয়।

যোগ্য প্রার্থীরা সরকারি নির্ধারিত মাত্র ৫৬ টাকা জমা দিয়ে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করেন। পরে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৯৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ৯৩ জন প্রার্থী।

পরবর্তীতে লিখিত, মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ২৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৫ জনকে।

চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে মেধা কোটায় পুরুষ ২৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় ১ জন, শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ জন এবং নারী মেধা কোটায় ৪ জন রয়েছেন। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন মেধা কোটার ৪ জন পুরুষ প্রার্থী।

নিয়োগ প্রক্রিয়া শেষে সোমবার (১৮ মে) সকালে পটুয়াখালী পুলিশ লাইন্স অডিটোরিয়ামে নবনিযুক্ত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় জেলা পুলিশ প্রশাসন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বিপিএম।

পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ (বিপিএম) বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কোনো ধরনের তদবির, অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তারা দেশের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।

নবনিযুক্ত কয়েকজন প্রার্থী বলেন, স্বল্প খরচে, হয়রানিমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ