মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
কর্পোরেট

ইউসিবি এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট সংবাদ ডেস্ক : হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুরোগীদের চিকিৎসার জন্য ইউসিবি ফাউন্ডেশন (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি একটি সামাজিক ও অলাভজনক উদ্যোগ) এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের মধ্যে সোমবার (২৬ ডিসেম্বর) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.মীর জামাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অন্যান্যদের মধ্যে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল ডা. আব্দুল্লাহ শাহরিয়ারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সিএসআর কার্যক্রমের আওতায় হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশু রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউসিবি ফাউন্ডেশন (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি একটি সামাজিক ও অলাভজনক উদ্যোগ) হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুরোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ডিভাইস/আনুষাঙ্গিক খরচ বহন করবে এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল প্রয়োজনীয় চিকিৎসার/সার্জারি সেবা প্রদান করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ