শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

প্রাইম ইন্স্যুরেন্সের “বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজারস্ কনফারেন্স-২০২৩” অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর বার্ষিক ব্রাঞ্চ ম্যানেজারস্ কনফারেন্স ২০২৩ সম্প্রতি হোটেল সী-প্যালেস, কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান সুজাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাঃ শওকত আলী।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন সান্নামাত এফসিএ, এফসিএস, ক্লেইম এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ, ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান এ এন এম শহীদুল হক এবং স্বতন্ত্র পরিচালক মোঃ নুরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সুজাদুর রহমান বলেন, সকলকে কোম্পানীর ব্যবসার প্রবৃদ্ধি, নির্ধারিত লক্ষ্য অর্জন ও গ্রাহক সন্তুষ্টির উপর গুরুত্ব দিতে হবে। এসময় তিনি বিচক্ষণ বিক্রয় কৌশল, কাস্টমার রিটেনশন, দক্ষ জনবল নির্বাচন এবং টিম সদস্যদের নিষ্ঠার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।

উক্ত কনফারেন্সে ১লা জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বিশ্লেষণ করা হয় এবং সম্মানিত পরিচালকবৃন্দ ও মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদের বক্ত্যবে কোম্পানীর শাখাসমূহের ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিগত ২০২২ সালের সেরা পারফরমারদের এর মধ্যে তাদের কোম্পানীর ব্যবসার প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়।

লক্ষমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন বিশেষ বীমা ব্যক্তিত্ব ও প্রাইম ইন্স্যুরেন্সের চীফ কনসালটেন্টকে এম সাইদুর রহমান এফসিএস। অনুষ্ঠানে কোম্পানীর সকল শাখা প্রধান, ইউনিট প্রধানসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ