শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংকের “বিজনেস পলিসি এবং প্যানিং কনফারেন্স” অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেড ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন সম্পর্কিত “বিজনেস পলিসি এবং প্যানিং কনফারেন্স” এর আয়োজন করে।

কনফারেন্সে, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ; ভাইস চেয়ারপার্সন মিসেস দুলুমা আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ – বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পক্ষে এম. মনিরুজ্জামান খান, পরিচালনা পর্ষদের সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের পক্ষে মোঃ রফিকুল ইসলাম, সিঙ্গেল ক্লিক আইটি সল্যুশন (প্রাইভেট) লিমিটেডের পক্ষে মিস আনজুমান আরা শহীদ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ সাজেদুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়াও, কনফারেন্সে ব্যাংকের শাখা প্রধানবৃন্দ, ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক অফিসের ইনচার্জগণ, সকল শাখা ও উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা সম্মেলনে ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ২০২৩ সালের জন্য সার্বিক কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করেন।

কনফারেন্সে গত বছরের ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সফল উদ্যোগ এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংক’কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ