শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

এসআইবিএলে উপশাখার ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার ব্যবসায়িক সম্মেলন-২০২৩ রোববার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুকসহ আঞ্চলিক প্রধানগণ, বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহী এবং দেশব্যাপী বিস্তৃত ১৬৩টি উপশাখার ইনচার্জবৃন্দ। ব্যবসায় সম্মেলনে ২০২৩ সালের কর্মপরিধি নির্ধারণ ও লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উপশাখাসমূহের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, দেশব্যাপী বিস্তৃত উপশাখাগুলোর মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে প্রান্তিক মানুষের দোরগোড়ায়। তিনি সামনের দিনগুলোতে উপশাখার সংখ্যা আরো বৃদ্ধি করে সোশ্যাল ইসলামী ব্যাংকের জীবনধর্মী প্রোডাক্ট ও প্রযুক্তিভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেশের সকল মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ