শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

বিজয়ীদের হাতে ৭ম “দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড” তুলে দিলেন শিল্পমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিল্পে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে। বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রি দেশের ডিজিটাল অবকাঠামোকে রূপান্তরিত করতে দারুণ অগ্রগতি সাধন করেছে। আইসিটি শিল্পের বিকাশকে আরও প্রচার করতে এবং অন্যদের জন্য মানদন্ড হিসাবে কাজ করতে পারে এমন অগ্রগামীদের স্বীকৃতি দিতে, সপ্তমবারের মতো “দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস” আয়োজিত হয়েছে।

দ্য ডেইলি স্টার আইসিটি আ্যওয়ার্ডস এর সার্বিক সহযোগিতায় আছে ব্র্যাক ব্যাংক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), লে মেরিডিয়ান ঢাকা এই অনুষ্ঠানের হসপিটালিটি পার্টনার।

সম্প্রতি দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস এর গালা ইভেন্ট লে মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিম আর এফ হুসেইন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্র্যাক ব্যাংক লিমিটেড, মোঃ সবুর খান, চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ফ্যামিলি, রাসেল টি আহমেদ, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং মাহফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার।

image-272

▐ সর্বশেষ পাওয়া সংবাদ