শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

স্ট্যাান্ডার্ড ব্যাংকের এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং-এ স্বর্ণপদক অর্জন

কর্পোরেট ডেস্ক: স্ট্যাান্ডার্ড ব্যাংক লিমিটেড এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং ২০২২-এ স্বর্ণপদক অর্জন করেছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল সেন্টার ফর সাসটেইনেবিলিটি রিপোর্টিং (এনসিএসআর) ও ইনষ্টিটিউট অব সার্টিফাইড সটেইনেবিলিটি প্র্যাকটিশনার (আইসিএসপি) যৌথ উদ্যোগে সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরষ্কার ঘোষণা করা হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) জনাব মোঃ তৌহিদুল আলম খান, এফসিএমএ ব্যাংকের সম্মনিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ-এর কাছে স্বর্ণপদক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসারমোঃ আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ উপস্থিত ছিলেন।

স্ট্যন্ডার্ড ব্যাংক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিআরআই পদ্ধতি অনুসরন করে সাসটেইনেবিলিটি রিপোর্ট তৈরী করে। প্রাত্যহিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক যে ধরনের অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক বিষয়সমূহ পরিপালন এবং দায়বদ্ধতা পালন করছে তার বিভিন্ন সূচকের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যা কিনা ব্যাংকটির পরিচালনা কৌশল এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, বাংলাদেশে শরী’আহ্ ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে স্ট্যন্ডার্ড ব্যাংকই প্রথম এশিয়া সাসটেইনেবলিটি রিপোর্টিং-এ স্বর্ণপদক অর্জন করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ