শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের কর্মীদের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংকের কর্মীবৃন্দের মেধাবী সন্তানদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমমানের ও-লেভেল, এ-লেভেল পরীক্ষায় অসামান্য ফলাফলের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার আইএফআইসি টাওয়ারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সম্মাননা সনদ তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ মোঃ মঈনউদ্দীন, জনাব নুরুল হাসনাত, জনাব গীতাঙ্ক দেবদ্বীপ দত্ত, মানবসম্পদ বিভাগের প্রধান জনাব কে এ আর এম মোস্তফা কামালসহ ব্যাংকের উধ্বর্তনকর্মকর্তাবৃন্দ ও কৃতি সন্তানদের পরিবারের সদস্যরা।
বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিগত তিনবছরএই সম্মাননা প্রদান স্থগিত ছিলো। এ বছর ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হলো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ