শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের রাজবাড়ী শাখার শুভ উদ্ধোধন

কর্পোরেট ডেস্ক: ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর ১৮৮তম শাখার যাত্রা শুরু হলো রাজবাড়ী জেলায়। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে শহরের প্রাণকেন্দ্র খলিফাপট্টি সড়কের হারুন কমপ্লেক্সে নতুন এ শাখাটির উদ্বোধন করা হয়।

সম্প্রতি ৯ জুন এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী, এ শাখাটির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ। এ ছাড়াও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ বিজনেস্্ ম্যানেজার মোঃ সালাহ্্ উদ্দিন, রাজবাড়ী শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ