শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুন) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধরমন্ডল সড়ক বাজার, কুমিল্লার বুড়িচংয়ে পূর্ণমতি বাজার, জামালপুরের মেলান্দহে ঝাউগড়া বাজার, কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদীতে আগরপুর বাস স্ট্যান্ড এবং ভোলার চরফ্যাশনে আঞ্জুরহাট বাজার।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, আমরা সোশ্যাল ইসলামী ব্যাংককে গণমানুষের ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত করেছি। দেশের সকল অঞ্চলের মানুষ যাতে ব্যাংকিং সেবা পায় সে লক্ষ্যেই দেশব্যাপী শাখা-উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো কাজ করছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং একটি কল্যাণকর ব্যবস্থা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ এই সুবিধা পাচ্ছেন। তিনি এসব এলাকার মানুষকে এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ