বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংক থেকে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা

কর্পোরেট ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাত্র ৬ শতাংশ সুদে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক। একজন উদ্যোক্তা সহজ শর্তে ১ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে শিল্পের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ নিতে পারবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত। করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের ’রিভলভিং ফান্ড’ থেকে এই ঋণ বিতরণ করা হবে।

ঋণ বিতরণের জন্য মঙ্গলবার (১১ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রবিউল ইসলাম এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড.মো: মাসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আবদুর রহমান খান, এফসিএমএ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাউদ্দিন মাহমুদ এবং এনআরবিসি ব্যাংকের সিআরএমডি-২ (এসএমই) প্রধান মোহাম্মদ হাজ্জাজ বিন মাহফুজ প্রমুখ।

এনআরবিসি ব্যাংক এসএমই শিল্পের বিভিন্ন খাত-উপখাত, ভ্যালু চেইন, তথ্যপ্রযুক্তি খাত, রপ্তানীযোগ্য এবং আমদানি বিকল্প পণ্য উৎপাদন খাতে ঋণ দেবে। ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তৃতীয় লিঙ্গ, পিছিয়ে পড়া অঞ্চলের অধিবাসী এবং বিভিন্ন এসোসিয়েশন ও প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত যুবারা অগ্রাধিকার পাবেন। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ৪ বছর এবং ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে বিনা জামানতে। এনআরবিসি ব্যাংকের সকল শাখা-উপশাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।

এই সম্পর্কিত আরো

২০ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৪৭ কোটি টাকা

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত