শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

এনএসি’র সাথে যুক্ত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি ২২ বছর পূর্তি উপলক্ষ্যে সফলতার মিলন মেলায় ন্যাশনাল এগ্রিকেয়ার, এনএসি-এর সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের দর্শকনন্দিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বর্ষপূর্তি উৎসবের অংশ হিসেবে সম্মানিত পরিবেশকদের উৎসাহিত করতে এনএসি আয়োজিত ট্রেড অফারে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আসন্ন পরিবেশক সম্মেলনে পরিবেশকদের আরো উদ্যমী করতে এনএসি দেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে দলবদ্ধ হয়েছে।

দলবদ্ধ হবার এই অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস এর সাথে উপস্থিত ছিলেন ইয়ালিদ বিন রহমান (ডিরেক্টর, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ), পারভেজ হাসান (সিএমও, এনএসি), ফারহানা হক অনন্যা (ব্র্যান্ড এডমিন, এনএসি), তারিফুল হক হিমেল (এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং, এনএসি) ও কামরুজ্জামান পুতুল (প্রোপাইটর, মুসকান কমিউনিকেশন)।

বিগত দুই দশকেরও বেশি সময় ধরে, ন্যাশনাল এগ্রিকেয়ার, কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিতে টেকসই ও নিরাপদ উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করে আসছে। সেই সাথে, সারা দেশের কৃষকদের সরবরাহ করছে দেশে উৎপাদিত উচ্চমানের অ্যাগ্রোকেমিকেল, বীজ ও কৃষি সমস্যার উদ্ভাবনী সমাধান।

স্বনির্ভর বাংলাদেশ গড়তে এনএসি’র মেইড ইন বাংলাদেশ উদ্যোগটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আমদানি নির্ভরতা কমাতে অভাবনীয় অবদান রাখছে। এনএসি’র নিরলস অবদানে, কৃষক আজ লাভজনক ফসল উৎপাদন করছে আর কৃষিতে ফিরছে সোনালি দিন। এভাবে বাংলাদেশের কৃষিতে একবিংশ শতাব্দীর সুযোগ-সুবিধা প্রয়োগ করে কৃষিখাত ও কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে এনএসি বদ্ধপরিকর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ