শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্যোগে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন

কর্পোরেট ডেস্ক: দৈনন্দিন জীবনে নানা রকমের খাবার তৈরিতে আমাদের আগ্রহের শেষ নেই। খাবারের স্বাদও হতে হবে পারফেক্ট। খাবার তৃপ্তিকর করতে খাবারের প্রতিটি উপাদান হতে হবে সঠিক পরিমাণে। এসব বিষয় বিবেচনায় নিয়ে গ্রাহকের রান্নায় নতুন অভিজ্ঞতা যোগ করতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের তত্ত্বাবধানে প্রকাশিত হলো ‘দি আর্ট অব ফাইন ডাইনিং’ নামে একটি রেসিপি বই।

জানা গেছে, ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে এই রেসিপি বইটি। বইয়ে মজার কিছু রেসিপি তুলে ধরা হয়েছে, যা ভোজনরসিকদের জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে।

গত ৬ জুন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল, ডেপুটি সিবিও এনামুল কবির, সিনিয়র এডিশনাল অপারেটিভ ডিরেক্টর নাজমুল ইসলাম, হোম অ্যাপ্লায়েন্সের রিসার্চ এন্ড ইনোভেশন বিভাগের প্রধান খায়রুল বাশার, ব্র্যান্ড ম্যানেজার ফজলে রাব্বি খাদেম, প্রোডাক্ট ম্যানেজার রিন্টু অগাস্টিন গোমেজ। এছাড়াও হোটেল ইন্টারকন্টিনেন্টালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং রেজওয়ান মারুফ, ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দীন, ডিরেক্টর অব ফুড এন্ড বেভারেজ অলিভিয়ার লরেক্স এবং সেলস ম্যানেজার সাইফুল আলম।

জানা গেছে, এই বইয়ে ইন্টারকন্টিনেন্টালের অভিজ্ঞ ও স্বনামধন্য শেফ মো. আসাদুজ্জামানের জিভে জল আনা বিখ্যাত কিছু দেশি—বিদেশি রেসিপি সংযুক্ত করা হয়েছে। যেগুলো ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে খুব সহজে ঘরে বসেই তৈরি করা সম্ভব। খাবার তৈরিতে কি কি উপাদান ঠিক কতটুকু পরিমাণে প্রয়োজন তার পুঙ্খানুপুঙ্খ এই বইয়ে উল্লেখ করা হয়েছে। যা অনুসরণ করে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টালের এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, বইয়ে রেসিপিগুলো খুব সহজবোধ্য ভাষায় বর্ণনা করা হয়েছে। এতে ভোজনরসিকরা নতুন অভিজ্ঞতার স্বাদ পাবেন। আমাদের বিশ্বাস বইয়ের প্রতিটি রেসিপি গ্রাহকের কাছে স্মরণীয় হতে থাকবে। তৈরি করা যাবে নতুন ও বৈচিত্র্যময় খাবার।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল জানান, গ্রাহকদের রান্নায় নতুনত্ব আনতেই আমাদের এই উদ্যোগ। খুব শিগগিরই আমাদের কাস্টমাররা ঘরে বসে পাঁচ তারকা মানের রান্না ওভেনে তৈরি করে উপভোগ করতে পারবেন। গ্রাহকগণ যখন ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন কিনবেন তখনই প্রতিটি পণ্যের সঙ্গে ফ্রি গিফট হিসেবে সরবরাহ করা হবে এই রেসিপি বইটি। আমাদের প্রত্যাশা ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের এই কার্যক্রম সাদরে গ্রহণ করবেন গ্রাহকগণ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ