শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
কর্পোরেট

ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে বিপিসিসিআই সভাপতির বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) নবনিযুক্ত সভাপতি হুমায়ুন রশীদ। এ সময় তার সাথে ছিলেন সংগঠনটির সহসভাপতি ইমরান আহমেদ। সোমবার ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

10-4

বৈঠক চলাকালে, নতুন নির্বাচিত কমিটির পক্ষ থেকে হুমায়ুন রশীদ ও ইমরান আহমেদ বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে দেখা করে কার্যকরী বাণিজ্য কৌশলসহ দুই দেশের মধ্যে ব্যবসায়ের সম্ভাব্য সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে বিপিসিসিআই সভাপতি ও সহসভাপতি ২০২৪ ও ২০২৫ সালে সংগঠনের লক্ষ্য তুলে ধরেন এবং বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে সংগঠনের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন। ফলপ্রসূ এ বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার ভবিষ্যৎ সহযোগিতামূলক কার্যক্রম এবং অংশীদারিত্বের সুযোগ নিয়ে ধারনা বিনিময় করা হয়, যেখানে উভয় পক্ষই নতুন সুযোগ এবং বিদ্যমান বাণিজ্য সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে উৎসাহ প্রকাশ করে।

30-99

বিশ্বের দ্রুত বর্ধনশীল দুই অর্থনীতির দেশ – বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে বিপিসিসিআই। ২০১৩ সালে প্রতিষ্ঠিত বিপিসিসিআই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পরিসর বাড়ানোর লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ